ব্রেকিং নিউজ
নান্দাইলে ৪৮ পিস ইয়াবাসহ বাবলু গ্রেফতার নির্দলীয় প্রতীকে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন; বাড়ল জামানত ও নির্বাচনি ব্যয়সীমা নান্দাইলে JMJ App এর মাধ্যমে ৩ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, ‘মন্ত্রীকে ডেকে আনেন’—হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর স্বজনকে অপমানের অভিযোগ ধণর্ষকারীর বিরুদ্ধে কঠোর অবস্থান ইসলামের সাঁথিয়ায় মিছিলের প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেফতার
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪/৯/২০২৬, ৯:৫২:১৪ PM

নান্দাইলে ৪৮ পিস ইয়াবাসহ বাবলু গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ.কে.এম. আসাদুজ্জামান বাবলু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ.কে.এম. আসাদুজ্জামান বাবলু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাবলুর দেহ তল্লাশি করে ৪৮ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৪ দশমিক ৮ গ্রাম।গ্রেফতারকৃত আসাদুজ্জামান বাবলু আতকাপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।পরে বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেফতার বাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কানিজ ফাতেমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ বাবলুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।